হোম > শিক্ষা

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

চলতি ২০২৬ সালের মধ্যেই নতুন শিক্ষাবর্ষের বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বই বিতরণ ২৭ সাল পর্যন্ত যাবে না, ২৬ সালের মধ্যেই হয়ে যাবে। বইয়ের কোয়ালিটির (গুণগত মান) ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ (আপস) করা হবে না। সুন্দর বই আমরা কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেব।

আজ মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষ এলাকায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, মাওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার (অনুকরণীয় চরিত্র)। তাঁর জীবন থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারেন।

শিক্ষাক্রমে নতুন সংযোজন সম্পর্কে শিক্ষামন্ত্রী বেলন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ৪টি নতুন বই তৈরি করেছি। চতুর্থ শ্রেণিতে “সংস্কৃতি ও খেলাধুলা”, ষষ্ঠ শ্রেণিতে “লার্নিং উইথ হ্যাপিনেস” (আনন্দময় শিক্ষা) এবং “আমার কারিগরি শিক্ষা”। সেই সঙ্গে জেলা শহরগুলোর ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে জানতে ও শিখতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে একটি ঐচ্ছিক (অপশনাল) বইও দেওয়া হচ্ছে।’

আলোচনা সভায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রমুখ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

পেছাল এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ

বাংলাদেশের সঙ্গে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব ইউনান বিশ্ববিদ্যালয়ের

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগ: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক মানের শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়

সব শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনা হবে

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়