হোম > শিক্ষা

এইচএসসির নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, ফল প্রকাশ ১০ মার্চের মধ্যে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে। পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ করা হবে।

আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে। পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।

এতে আরও বলা হয়, এ বছরের এইচএসসি পরীক্ষার ফরমপূরণ ১১ মার্চ থেকে শুরু হবে। এর সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

কোচিং বাণিজ্যের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভাইভার মুখোমুখি হতে যেভাবে প্রস্তুতি নেবেন

হার্ড নাকি সফট স্কিল চাকরির বাজারে এগিয়ে রাখে কোনটি

ক্যারিয়ার থমকে যাওয়ার ৬ কারণ

স্কলারশিপ: চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড বৃত্তির সুযোগ

সিলেটে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ অনুষ্ঠিত, জাতীয় পর্বে যাচ্ছে ৩ উদ্ভাবন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা আপডেট করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

মহাবিশ্ব প্রসারণের নির্ভুল হার পরিমাপ করলেন আইইউবি শিক্ষকসহ ৪০ বিজ্ঞানী

অবশেষে শনিবার হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান নিয়োগ পরীক্ষা