হোম > শিক্ষা

ইংরেজিতে ভালো করতে করণীয়

শ্রেয়া ঘোষ

শ্রেয়া ঘোষ

বর্তমানে শুধু ভালো ফলই যথেষ্ট নয়, যোগাযোগ দক্ষতাও বড়ানো জরুরি। এর অন্যতম মাধ্যম হলো ইংলিশ। পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজের শিক্ষার্থী শ্রেয়া ঘোষ।

কেন গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ

স্পোকেন ইংলিশ শুধু একটি ভাষাগত দক্ষতা নয়; এটি ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারলে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও নেটওয়ার্কিং সহজ হয়। উচ্চশিক্ষা ও স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও বাড়ে, কারণ অধিকাংশ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কার্যকর যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ শর্ত। এ ছাড়া চাকরির বাজারে একজন প্রার্থীর গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করে তার যোগাযোগ দক্ষতার ওপর। স্পোকেন ইংলিশ আত্মবিশ্বাস বাড়ায়, নেতৃত্বের গুণাবলি উন্নত করে এবং প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ে স্বাচ্ছন্দ্য এনে দেয়। এর মাধ্যমে ভিন্ন সংস্কৃতি ও দেশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনও সহজ হয়।

কীভাবে বাড়াবেন দক্ষতা

স্পোকেন ইংলিশে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। প্রতিদিন নির্দিষ্ট সময় ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। শুরুতে সহজ বাক্য দিয়ে শুরু করে ধীরে ধীরে জটিল বাক্যে এগিয়ে যান।

নিজের দৈনন্দিন কাজগুলো ইংরেজিতে ভাবার চেষ্টা করুন। এটি ভাষার সঙ্গে মানসিক সংযোগ তৈরি করে। বন্ধু বা পরিবারের কাউকে ‘প্র্যাকটিস পার্টনার’ বানালে শেখা আরও সহজ হয়। ভুল করতে ভয় না পেয়ে, বরং ভুল থেকেই শেখার চেষ্টা করুন। নতুন শব্দ শিখে তাৎক্ষণিকভাবে বাক্যে ব্যবহারের অভ্যাসও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর।

উন্নতির কার্যকর উপায়

স্পোকেন ইংলিশ উন্নত করতে পড়া, শোনা ও বলা—এই তিন দক্ষতাকে সমান গুরুত্ব দিতে হবে। প্রতিদিন ইংরেজি সংবাদ, নিবন্ধ বা গল্প পড়লে শব্দভান্ডার সমৃদ্ধ হয়।

ডিজিটাল প্ল্যাটফর্মগুলোও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন Duolingo, BBC Learning English বা HelloTalk ব্যবহার করে নিয়মিত অনুশীলন করা যায়। এ ছাড়া ইংরেজি সিনেমা, সিরিজ বা টক শো দেখলে উচ্চারণ, টোন ও স্বাভাবিক কথোপকথনের ধরন বোঝা যায়। নিজের কথা রেকর্ড করে শুনলে ভুলগুলো সহজে চিহ্নিত করা সম্ভব। প্রতিদিন অন্তত পাঁচটি নতুন শব্দ শিখে তা দিয়ে বাক্য তৈরি করুন। পাশাপাশি ছোট ছোট বক্তব্য বা গল্প ইংরেজিতে বলার অভ্যাস গড়ে তুলুন এবং সুযোগ থাকলে অনলাইন বা অফলাইন স্পিকিং ক্লাবে অংশ নিন।

যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটি টাকার বৃত্তি পেলেন রাতুল

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগে

জার্মানিতে ক্যারিয়ার: জেনে নিন ওয়ার্ক ভিসার খুঁটিনাটি

ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করার ৫ কৌশল

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী

বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক বাস্তবায়নে জরুরি হবে সুশাসন

১৮তম বিইউপি দিবস উদ্‌যাপন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

গবেষণা সহযোগিতা জোরদারে ঢাবি-এসিইউ বৈঠক

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর