হোম > শিক্ষা

সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগ: প্রথম ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে ছয় বিভাগের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, প্রথম ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১০টায় শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলো।

জানা যায়, গত ৫ নভেম্বর প্রথম ধাপে ছয় বিভাগের (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ধাপে মোট আবেদনপত্র জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ দেখানো হয়েছিল ১০ হাজার ২১৯টি। ফলে প্রতি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৭৩ জন প্রার্থী।

আর গত ১২ নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের ‍দুই বিভাগের (ঢাকা ও চট্টগ্রাম) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শূন্য পদের সংখ্যা ৪ হাজার ১৬৬টি।

২৪ ডিম ও ২২ প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকাকে তলব

কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ

ঢাবি হল সংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ব্যবস্থা চাইল বিপ্লবী ছাত্র মৈত্রী

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার

বিশ্বসেরা স্কুল: শীর্ষ ১০-এ ভারত ও পাকিস্তানের বিদ্যালয়

এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৪৮৬ শিক্ষকের পদ শূন্য: সংসদে শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়: নামেই ইনস্টিটিউট, প্রশ্ন মানে

সব মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি সোমবার

গবেষণায় ব্যবহৃত ল্যাবগুলো আধুনিক ও মানসম্মত নয়: শিক্ষামন্ত্রী