হোম > শিক্ষা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৯ আগস্ট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বন্যা ও অতিবৃষ্টির কারণে স্থগিত হওয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ব্যবহারিক বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাউবির চলতি বছরের এইচএসসি পরীক্ষা গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, গত ১৭ জুলাই বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বন্যা ও অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা দুটি স্থগিত করা হয়।

স্থগিত হওয়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া ব্যবহারিক বিষয়ের পরীক্ষা ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাউবি জানিয়েছে, এইচএসসি পরীক্ষা–২০২৬ এর অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ১৫ জুলাই বাউবির পরীক্ষা বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৭ জুলাইয়ের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র (HSC 1851) ও বাংলা দ্বিতীয় পত্র (HSC 2851) পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ঢাবিতে শোক দিবস

সৌদি আরবে এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন ইবি শিক্ষার্থী

নোট-গাইডই কি যথেষ্ট

টরন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: ১০ কোটি ডলারের বৃত্তি

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি যেমন হওয়া উচিত

ইউরোপে উচ্চশিক্ষা: সিইইউতে বৃত্তির সুযোগ