হোম > শিক্ষা

বেরোবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ, অনলাইনে চলবে ক্লাস-পরীক্ষা

রংপুর প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম চলবে। 

বেরোবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন। 

জনসংযোগ কর্মকর্তা জানান, গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

এ ছাড়া বেরোবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালনা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

চলতি মাসেই নতুন পাঠ্যক্রম কমিটি গঠনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

এমআইটির শিক্ষাভান্ডারে শিক্ষার্থীদের জন্য দুর্লভ সুযোগ

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

শিক্ষায় বিনিয়োগ বাড়ানো ও কোচিং-নির্ভরতা বন্ধের দাবি

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ: পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাল এনটিআরসিএ