হোম > শিক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম 

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এসএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন, যেখানে গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৮ জন। 

আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানিয়েছেন। পরীক্ষা নিয়ন্ত্রক আজকের পত্রিকাকে বলেন, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছে। ছাত্রীদের পাসের হার এবার ৯১ দশমিক ৯৯ শতাংশ। 

ফলাফলে দেখা যায়, এবার মানবিক বিভাগে পাসের হার বেশি। মানবিক বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯২ শতাংশ। 

অন্যবারের মতো এবারও মহানগর এলাকায় পাসের হার বেশি। মহানগরে পাসের হার ৯৫ দশমিক ২৭ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৯১ দশমিক ০১ শতাংশ। 

অন্যদিকে কক্সবাজার জেলায় পাসের হার ৯০ দশমিক ৯৪ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের ৮৬ দশমিক ৮৩ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৪ দশমিক ১৯ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৯০ দশমিক ৮৫ শতাংশ। 

টিউশন ফি মওকুফ, সঙ্গে মাসিক ভাতা

ফিলিপাইন থেকে উন্নত দেশে মাইগ্রেট করা সহজ

ভিডিও গেমস শিল্পে সেরা ১০ ক্যারিয়ার

বিনা মূল্যে ‘কিউ-১’ জার্নালে গবেষণাপত্র প্রকাশের উপায়

ইউনিভার্সিটি অব কর্সিকার আইফেল বৃত্তি

নজরকাড়া কভার লেটার লেখার কৌশল

ঢাবিতে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি

‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

লিসেনিং ও রিডিং দক্ষতা বাড়ান