হোম > শিক্ষা

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি: শক্তিশালী প্রোফাইল গড়ে তুলবেন যেভাবে

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বের মর্যাদাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক ডুয়াল-ডিগ্রি প্রোগ্রামের মধ্যে অন্যতম যুুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হান্টসম্যান প্রোগ্রাম। এটি শুধু একাডেমিকভাবে মেধাবী শিক্ষার্থী নয়, এমন প্রার্থীদেরও দেওয়া হয়, যারা আন্তসাংস্কৃতিক সচেতন, বুদ্ধিবৃত্তিকভাবে কৌতূহলী এবং সৃজনশীল চিন্তা করতে পারে। হান্টসম্যান প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের লক্ষ্য—ভবিষ্যতের কূটনীতিক, অর্থনীতিবিদ বা বৈশ্বিক উদ্যোক্তা হয়ে ওঠা। যাঁরা এই প্রোগ্রামে আবেদন করতে চান, তাঁরা কীভাবে নিজের শক্তিশালী প্রোফাইল গড়বেন আজকের আলোচনা তেমনই তিনটি উপায় নিয়ে। মূল চাবিকাঠি তিনটি—দীর্ঘমেয়াদি পরিকল্পনা, হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন এবং সচেতনভাবে প্রোফাইল তৈরি করা।

আন্তবিষয়ক পাঠ্যক্রমে মনোযোগ দিন

হান্টসম্যান প্রোগ্রাম মূলত আন্তবিষয়ক, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক ও ব্যবসার গভীর জ্ঞান এবং সৃজনশীল সংযোগের দক্ষতা প্রমাণ করতে হয়।

কীভাবে করবেন

  • শক্তিশালী ভাষাগত ও বিশ্লেষণাত্মক দক্ষতার প্রমাণ দিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি করুন।
  • গণিত ও বিশ্লেষণধর্মী কোর্স; যেমন ক্যালকুলাস, স্ট্যাটিসটিকস ও ইকোনমিকসে অগ্রাধিকার দিন।
  • পঠন, লেখা ও যুক্তি উপস্থাপনার দক্ষতা বাড়ায়, এমন কোর্সও সমান গুরুত্বপূর্ণ।
  • ইতিহাস, ভূগোল, মনোবিজ্ঞান ইত্যাদি সামাজিক বিজ্ঞান কোর্সগুলো ব্যবসা ও আন্তর্জাতিক সম্পর্কের মানবিক দিক বোঝাতে সাহায্য করে।

ভাষায় দক্ষতার প্রমাণ দিন

ভাষা শিক্ষাই হান্টসম্যান প্রোগ্রামের একটি মূল ভিত্তি। এক বা দুই বছর সামান্য শেখা যথেষ্ট নয়।

কীভাবে করবেন

  • হাইস্কুলের শুরুতে একটি ভাষা বেছে নিয়ে দীর্ঘমেয়াদি অধ্যয়ন করুন।
  • গ্রীষ্মকালীন ভাষা প্রোগ্রাম, ভাষা-ইমারশন, অনলাইন কোর্স বা ডুয়াল-এনরোলমেন্টের মাধ্যমে গভীর দক্ষতা অর্জন করুন।
  • ভাষার সঙ্গে সাংস্কৃতিক অভিজ্ঞতা সংযুক্ত করুন; যেমন অভিবাসী-অধ্যুষিত এলাকায় কাজ বা বসবাস করে আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা প্রমাণ করা।
  • কম প্রতিনিধিত্বশীল ভাষায় দক্ষতা থাকলে আবেদনপ্রক্রিয়ায় তা আলাদা করে নজরে আসে; যেমন ম্যান্ডারিন, ফরাসি বা ইতালিয়ান।

শ্রেণিকক্ষের বাইরে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করুন

সহশিক্ষা কার্যক্রম; যেমন বিতর্ক দল বা মডেল ইউনাইটেড নেশনস—নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তবে হান্টসম্যান প্রোগ্রামে সুযোগ পেতে প্রার্থীর চিন্তাভাবনা, নেতৃত্ব ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়।

কীভাবে করবেন

  • ইন্টার্নশিপ, মর্যাদাপূর্ণ সামার প্রোগ্রাম, ব্যবসা বা আন্তর্জাতিক সম্পর্কসংক্রান্ত স্বাধীন গবেষণা।
  • নিজের শহর বা অঞ্চলে এমন উদ্যোগ তৈরি করুন, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষ অংশ নেয়।
  • স্পষ্টভাবে দেখান কীভাবে আপনি সমস্যা চিহ্নিত করেছেন, দায়িত্ব নিয়েছেন এবং বাস্তব প্রভাব তৈরি করেছেন—বিশেষত ব্যবসা, কূটনীতি বা বৈশ্বিক সম্পৃক্ততার ক্ষেত্রে।

বৈচিত্র্যময় অভিজ্ঞতাকে একটি গল্পে গাঁথা জরুরি। আবেদনপত্রে সৃজনশীলতা, মৌলিকতা এবং প্রচলিত সীমার বাইরে চিন্তা করার ক্ষমতা বিশেষভাবে গুরুত্ব পায়। রুশ সাহিত্য ও পরিবেশবান্ধব নগর গড়ার আগ্রহের অপ্রত্যাশিত যোগসূত্র বা পডকাস্টিংয়ের আগ্রহকে খাদ্যনিরাপত্তা সমস্যার সঙ্গে সংযুক্ত করা। হান্টসম্যান প্রোগ্রাম এমন একটি জায়গা, যেখানে আগের অনুসন্ধানকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া হয়। যারা প্রমাণ করতে পারে, তারা ইতিমধ্যে বৈশ্বিক পরিবর্তন-নির্মাতা হওয়ার পথে এবং তীব্র প্রতিযোগিতার মধ্যেও নিজেকে আলাদা করে তুলতে সক্ষম।

সূত্র: ফোর্বস

জবির বি ইউনিটের ফল প্রকাশ ‎

শিক্ষা আইনের খসড়া: নিষিদ্ধ হচ্ছে শিক্ষার্থীকে শারীরিক শাস্তি ও মানসিক নিপীড়ন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ

আন্তর্জাতিক জীবনীগ্রন্থ ব্রিটিশপিডিয়ায় আইইউবির অধ্যাপক মামুন হাবিব

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তন অনুষ্ঠিত

ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

তিন বছর পর প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা ফিরছে

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ‘স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড’ জয়ী অধ্যাপক মাহবুব আলম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতিবিষয়ক কর্মশালা

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন