হোম > শিক্ষা

অব্যাহতি চাওয়ার পর মাউশি মহাপরিচালক আজাদ খানকে ওএসডি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অব্যাহতি চাওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌসের সই করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মাউশির মহাপরিচালক নিয়োগের জন্য ৬ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এর পরদিনই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেন আজাদ খান।

আবেদনে বলা হয়, ‘স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন করা আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আমি মহাপরিচালক পদের দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করছি।’

মাউশি সূত্র বলছে, ডিজি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ‘অপমানিত’ বোধ করায় অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন আজাদ খান, যিনি গত ২০ ফেব্রুয়ারি এই পদে বসেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ দপ্তর মাউশি দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। সারা দেশে এ দপ্তরের অধীন ৯টি আঞ্চলিক কার্যালয় এবং এসব আঞ্চলিক কার্যালয়ের অধীন জেলা শিক্ষা অফিস রয়েছে।

মহাবিশ্ব প্রসারণের নির্ভুল হার পরিমাপ করলেন আইইউবি শিক্ষকসহ ৪০ বিজ্ঞানী

অবশেষে শনিবার হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান নিয়োগ পরীক্ষা

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ উদ্‌যাপিত

মাউশির মহাপরিচালক হলেন ড. সোহেল

ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

বৈশাখের উৎসবে রঙিন আরপিএসইউ ক্যাম্পাস

ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল অঙ্কের ফি আদায় করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলে পরিসংখ্যানে গরমিল, পরীক্ষা না দিয়েও ‘উপস্থিত’ ৫৩ শিক্ষার্থী

নববর্ষের রঙে রঙিন গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

‎প্রাথমিকে বৃত্তির অর্থ ও সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী