হোম > শিক্ষা

ডিসেম্বরে পরবর্তী মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনাও করেছে অধিদপ্তরের কর্মকর্তারা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোভিড মহামারীর কারণে মেডিকেল শিক্ষায় যে ঘাটতি তৈরি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসতেই ডিসেম্বরে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে ডিসেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। 

নাম প্রকাশ অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনা পরবর্তী শিখন ঘাটতি পূরণ করতে ডিসেম্বরে ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এটি এখনো চূড়ান্ত না। এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে গত ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। গত ৮ মে থেকে এই বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৮ মে পর্যন্ত।

মানারাত ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউটের মধ্যে এমওইউ স্বাক্ষর

ইউএফটিবিতে অত্যাধুনিক ‘ডিপ লার্নিং ল্যাব’-এর উদ্বোধন

বাংলাদেশে তৃতীয় স্থানে গ্রিন ইউনিভার্সিটি

দুই কলেজের নাম বদলে শহীদ জিয়ার নামে করা হচ্ছে

২৪ ডিম ও ২২ প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকাকে তলব

কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ

ঢাবি হল সংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ব্যবস্থা চাইল বিপ্লবী ছাত্র মৈত্রী

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার

বিশ্বসেরা স্কুল: শীর্ষ ১০-এ ভারত ও পাকিস্তানের বিদ্যালয়

এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ পরামর্শ