হোম > শিক্ষা

কৃষির গুচ্ছের আবেদন শুরু

শিক্ষা ডেস্ক

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ভর্তি-ইচ্ছুকেরা অনলাইনের মাধমে আবেদন করতে পারছেন।

এবার কৃষি গুচ্ছের নেতৃত্ব দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে স্বাক্ষর করেছেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১২ এপ্রিল। এবারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২ টাকা।

এবার ৩ হাজার ৮৬৩ আসনে ভর্তি হতে আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। দ্বিতীয়বারও আবেদনের সুযোগ থাকছে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

২২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল উত্তরা ইউনিভার্সিটি

৯ মাসেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ ডাকসু—অভিযোগে নতুন নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের

বাজেটে স্বচ্ছতা, শিক্ষার্থীদের কল্যাণ ও গবেষণায় বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে সমৃদ্ধ প্রজন্মই দেশের উন্নয়নের চালিকাশক্তি: সুলতান সালাউদ্দিন টুকু

শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

‎লক্ষাধিক শিক্ষক নিয়োগের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

মিসরের হেলওয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পরামর্শ: আত্মবিশ্বাস রাখো, তুমি পারবে