হোম > শিক্ষা

সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিক ভাবছেন না শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেশন জট, নিয়মিত সময়ে পরীক্ষা ও ফলাফল প্রকাশ না হওয়া ইত্যাদি কারণে অনেকবার রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলেন। এ সময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না রেখে সাত কলেজকে আলাদা করে একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হলে এসব সমস্যা কাটিয়ে উঠবে বলে জানিয়েছেন। তবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সাত কলেজকে নিয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করার দাবিকে আমি যৌক্তিক ভাবছি না।’ 

আজ বুধবার ঢাকা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা সত্যি যে সাত কলেজের কিছু সমস্যা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী সাত কলেজে পড়াশোনা করছে। তাই দুই দিক থেকেই এডজাস্টের একটা বিষয় রয়েছে। তবে সাত কলেজ প্রাথমিক সমস্যাগুলো কাটিয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সাত কলেজ ও ঢাবি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, যার ফলে সেশনজট কমে আসছে। এরপর আর জট থাকবে না বলে আশা করি। ফলাফল যাতে সময়মতো দিতে পারে, সে ব্যাপারেও তারা উদ্যোগ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত কলেজগুলোকে যেভাবে দেখা দরকার সেভাবে দেখবে। কাজেই সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার বিষয়টি আমি যৌক্তিক দাবি হিসেবে ভাবছি না।’ 

আগামী শিক্ষাবর্ষে করোনার ক্ষতি কাটিয়ে ওঠা যাবে জানিয়ে দীপু মনি জানান, ‘করোনার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, এক শিক্ষাবর্ষে তার ঘাটতি পূরণ করতে পারব না। তবে এই শিক্ষাবর্ষ না হলেও আগামী শিক্ষাবর্ষে করোনার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা কাটানো যাবে।’

বাজেটে স্বচ্ছতা, শিক্ষার্থীদের কল্যাণ ও গবেষণায় বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে সমৃদ্ধ প্রজন্মই দেশের উন্নয়নের চালিকাশক্তি: সুলতান সালাউদ্দিন টুকু

শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

‎লক্ষাধিক শিক্ষক নিয়োগের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

মিসরের হেলওয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পরামর্শ: আত্মবিশ্বাস রাখো, তুমি পারবে

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’