আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে কানাডার অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান টরন্টো ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির মর্যাদাপূর্ণ ‘লেস্টার বি. পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি সম্পূর্ণ মওকুফের পাশাপাশি আবাসন, পাঠ্যবই, স্বাস্থ্যবিমা এবং অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট ব্যয় বহনের সুবিধা পাবেন।
বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস পরীক্ষায় ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হবে।
আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের আগামী ৬ নভেম্বরের মধ্যে টরন্টো ইউনিভার্সিটিতে স্নাতক ভর্তির জন্য অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে লেস্টার বি. পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ-এর জন্য পৃথকভাবে অনলাইনে আবেদন করতে হবে।
বৃত্তি, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য টরন্টো ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।