হোম > শিক্ষা

যশোর বোর্ডের স্থগিত পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীবের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষা ৩০ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত চলবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পরীক্ষা স্থগিতের কথা জানায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৭ সেপ্টেম্বর।

১৫ সেপ্টেম্বর নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করার কারণে পরীক্ষা স্থগিত করা হয় বলে জানান যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়ল

শিক্ষায় দীর্ঘ মেয়াদে পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

চলতি মাসেই নতুন পাঠ্যক্রম কমিটি গঠনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

এমআইটির শিক্ষাভান্ডারে শিক্ষার্থীদের জন্য দুর্লভ সুযোগ

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

শিক্ষায় বিনিয়োগ বাড়ানো ও কোচিং-নির্ভরতা বন্ধের দাবি