হোম > শিক্ষা

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে এসেছে ইউনিভার্সিটি অব মেলবোর্ন স্কলারশিপ-২০২৬। চলতি শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য দেশ-বিদেশের সব শিক্ষার্থীর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশাপাশি অস্ট্রেলিয়ার স্থানীয় শিক্ষার্থীরাও এই গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়টিতে বিনা খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

ইউনিভার্সিটি অব মেলবোর্ন অস্ট্রেলিয়ার অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৫৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্বমানের শিক্ষা ও গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়টি নিয়মিতভাবে বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে থাকে। আধুনিক গবেষণাগার, অভিজ্ঞ শিক্ষক ও বহুজাতিক শিক্ষার্থীর সমন্বয়ে ইউনিভার্সিটি অব মেলবোর্ন একটি উদ্ভাবনী ও বৈচিত্র্যময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করে আসছে।

সুযোগ-সুবিধা

এই স্কলারশিপে গবেষণাভিত্তিক মাস্টার্স ডিগ্রির জন্য সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ চার বছর পর্যন্ত সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহে বছরে ৩৯ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার ভাতা দেওয়া হবে। মাস্টার্স বাই রিসার্চের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর এবং ডক্টরাল ডিগ্রির ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে তিন বছর পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে। এই ভাতার পরিমাণ প্রতিবছর সূচক অনুযায়ী সমন্বয় হতে পারে। এতে সীমিত পরিসরে অসুস্থতা, মাতৃত্ব ও প্যারেন্টিং লিভের সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।

আবেদনের যোগ্যতা

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপটি সব দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই বৃত্তির জন্য প্রার্থীদের অবশ্যই ইউনিভার্সিটি অব মেলবোর্নে মাস্টার্স বাই রিসার্চ অথবা পিএইচডি বাই রিসার্চ প্রোগ্রামে আবেদন করার যোগ্যতা থাকতে হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যেকোনো গ্র্যাজুয়েট রিসার্চ ডিগ্রি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এ ছাড়া বৃত্তিটির অন্যান্য যেকোনো শর্ত প্রার্থীদের ফিলআপ করতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ও বৈধ পাসপোর্ট, একাডেমিক যোগ্যতার প্রমাণ হিসেবে পূর্ববর্তী ডিগ্রির সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট, হালনাগাদ জীবনবৃত্তান্ত, মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে গবেষণা করতে ইচ্ছুকদের জন্য একটি বিস্তারিত রিসার্চ প্রপোজাল বা স্টাডি প্ল্যান, শিক্ষাগত ও গবেষণা সক্ষমতা তুলে ধরতে সুপারিশপত্র, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ (যদি প্রযোজ্য হয়) এবং ইউনিভার্সিটি অব মেলবোর্নে সংশ্লিষ্ট গ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রামে ভর্তির আবেদন-সংক্রান্ত তথ্য প্রার্থীদের জমা দিতে হবে।

অধ্যয়নের ক্ষেত্রগুলো

মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিস্তৃত পরিসরের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে রয়েছে কলা, মানববিদ্যা ও সমাজবিজ্ঞান, কৃষি, আর্কিটেকচার, বিল্ডিং, প্ল্যানিং ও ডিজাইন, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান, খাদ্যবিজ্ঞান, স্বাস্থ্য ও চিকিৎসা-সংক্রান্ত গবেষণা, কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, আইন, ভিজ্যুয়াল ও পারফর্মিং আর্টস, ভেটেরিনারি বিজ্ঞান, সংগীত এবং বিজ্ঞান।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরালিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর, ২০২৬।

নিউজিল্যান্ডের নতুন গ্র্যাজুয়েট ভিসা পাবেন যেভাবে

‎সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনছে সরকার

নেচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

অংশীজনেরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

বিনা খরচায় ইতালিতে ইউনিভার্সিটি অব পিসায় বৃত্তির সুযোগ

এসএসসির পর সময়কে কীভাবে কাজে লাগাবে

ঢাবি নিয়ে মন্তব্য: বিতর্কের মুখে বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবির বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের

শেষ মুহূর্তের প্রস্তুতি (পর্ব-২)