হোম > শিক্ষা

কানাডার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটিতে বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি (এসএফইউ) ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির আবেদন আহ্বান করেছে। এ বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি ও আর্থিক সহায়তা দিতে বিশ্ববিদ্যালয়টি আন্ডারগ্র্যাজুয়েট ওপেন স্কলারশিপ কর্মসূচি পরিচালনা করে। প্রতি সেমিস্টারে যোগ্য শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়।

কানাডার অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির তিনটি ক্যাম্পাস রয়েছে বার্নাবি, সারে ও ভ্যাঙ্কুভারে। ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ে ১০০টির বেশি স্নাতক ও ৪৫টির বেশি স্নাতকোত্তর প্রোগ্রাম রয়েছে। ব্যবসা, যোগাযোগ, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে এখানে। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টির সুনাম রয়েছে।

বৃত্তির সুযোগ-সুবিধা

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণা ও একাডেমিক প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে সরাসরি কাজ ও যোগাযোগের মাধ্যমে গবেষণার অভিজ্ঞতা অর্জন এবং আর্থিক সহায়তা লাভের সুযোগ থাকবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের ন্যূনতম ১২ ইউনিটের গ্রেডভিত্তিক কোর্স সম্পন্ন করতে হবে। আবেদন সেমিস্টারে অন্তত ১২ ইউনিটের নিয়মিত গ্রেডভিত্তিক কোর্সে নিবন্ধিত থাকতে হবে। এ ছাড়া ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র

⬤ একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট

⬤ পাসপোর্ট

⬤ হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)

⬤ ইংরেজি ভাষা দক্ষতার সনদ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের surl.li/ njzvnx ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা

ফল ২০২৬: ১–১২ জুলাই ২০২৬ ও ২৬ আগস্ট–১৩ সেপ্টেম্বর ২০২৬

স্প্রিং ২০২৭: ২৮ অক্টোবর–৮ নভেম্বর ২০২৬ ও ২৩ ডিসেম্বর ২০২৬–১৭ জানুয়ারি ২০২৭।

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

ইউল্যাবে অনুষ্ঠিত হলো ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’

মনিপুর স্কুল তদারকি ও পরিচালনায় বিশেষ কমিটি গঠন

প্রাথমিকে বৃত্তির ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর

প্রাথমিকে বদলি-পদায়নে চার কমিটি, নেতৃত্বে সচিব-ডিসি-ইউএনও

বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদে মন্ত্রণালয়ের প্রতিনিধি মনোনয়ন

প্রাথমিক বিদ্যালয় ওয়ান-শিফটে আনার পরিকল্পনা

বাবা তোমায় ভালোবাসি

জাপানে পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ

কারিগরি শিক্ষায় পাকিস্তানের সঙ্গে কাজ করার সুযোগ আছে: শিক্ষামন্ত্রী