হোম > শিক্ষা

মনিপুর স্কুল তদারকি ও পরিচালনায় বিশেষ কমিটি গঠন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

‎রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি বিলুপ্ত করে দুই বছর মেয়াদি বিশেষ কমিটি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন প্রবিধান মালা অনুযায়ী ৮ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। ‎

রোববার (২১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মুন্সী হুমায়ুন কবির স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

‎জানা যায়, বিশেষ কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ম. হামিদুল হক মানিক। তিনি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন— শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক ৩), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিদ্যালয় শাখার পরিদর্শক, শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ, অভিভাবক প্রতিনিধি শাকিল মোল্লা। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

‎এর আগে গত ১৭ মে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অনিয়ম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে গত ১৮ মে ‘শিক্ষকদের ৯৮ ভাগ অবৈধ, অনিয়ম ৬০০ কোটির’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।

‎প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে শিক্ষক এখন ৬৭৬ জন। তাঁদের মধ্যে ৬৬২ জনের নিয়োগে মানা হয়নি কোনো নিয়মনীতি। সব প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ইচ্ছেমতো তাঁদের নিয়োগ দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। পাশাপাশি একাডেমিক উন্নয়ন ও নগর ভাতা, পরিচালনা কমিটির সম্মানী ভাতা, ভবন নির্মাণসহ বিভিন্ন খাতে মোট ৬০০ কোটি টাকার বেশি অনিয়মের তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন:

প্রাথমিকে বৃত্তির ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর

প্রাথমিকে বদলি-পদায়নে চার কমিটি, নেতৃত্বে সচিব-ডিসি-ইউএনও

বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদে মন্ত্রণালয়ের প্রতিনিধি মনোনয়ন

প্রাথমিক বিদ্যালয় ওয়ান-শিফটে আনার পরিকল্পনা

বাবা তোমায় ভালোবাসি

জাপানে পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ

কারিগরি শিক্ষায় পাকিস্তানের সঙ্গে কাজ করার সুযোগ আছে: শিক্ষামন্ত্রী

জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস

আন্তবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ী জবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১০ শতাংশ কর প্রত্যাহারের দাবি