হোম > অপরাধ > রংপুর

উদ্বোধনের দিনেই বুড়িমারী এক্সপ্রেসে ঢিল, ভেঙে গেল জানালার গ্লাস

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

উদ্বোধনের দিনেই রেললাইনের পাথর ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঘুণ্টি বাজার এলাকায় চলন্ত ট্রেনে ঢিল মেরে গ্লাস ভেঙে দেওয়া হয়। 

আজ সকালে লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ এবং মতিয়ার রহমান। 

উদ্বোধন শেষে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ফেরার পথে হাতীবান্ধা উপজেলার ঘুণ্টিবাজার এলাকায় এলে দুর্বৃত্তরা রেললাইনের পাথর দিয়ে ঢিল মেরে জানালার গ্লাস ভেঙে দেয়।

ওই ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী সোহেল রানা বলেন, আমি ঢাকার উদ্দেশে হাতীবান্ধা রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেসে উঠি। উপজেলার ঘুণ্টিবাজার এলাকা পার হলে কে বা কারা তিনটি ঢিল মারে। একটি ঢিল ট্রেনের জানালার গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যায়। তবে কেউ আহত হয়নি। 

এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এটা করেছে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণ

সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: এনসিপি এমপি আতিক মুজাহিদ

দারিদ্র্য আর একাকিত্ব জয় করে চ্যাম্পিয়ন সাঁওতাল কিশোরী, খুঁজে পেল মাকেও

‘কাঁঠাল বিক্রি করবেন...’ হাঁকেই শুরু দিন, গঙ্গাচড়ার কাঁঠাল যাচ্ছে সারা দেশে

রংপুরের তারাগঞ্জ: পাঁচ বছরেও চালু হয়নি নারী প্রশিক্ষণ কেন্দ্রটি

রমেকের অনিয়ম দূর করতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী

গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা আক্রান্ত কর্মীকে সরানো হলো রান্নাঘরের দায়িত্ব থেকে

জাল সনদে চাকরি, বেরোবিতে সহকারী পরিচালক বরখাস্ত

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬: চার ইভেন্টে সেরা রংপুর, নগরে উল্লাস

হাসপাতালে রান্নাবান্নার দায়িত্বে যক্ষ্মা আক্রান্ত কর্মী: সংক্রমণের আতঙ্ক