হোম > অপরাধ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার কোচিং সেন্টারের ভেতরে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তার শিক্ষক শামিম রেজা লিপ্টন পৌর এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক ও রেহাইচর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী কলেজছাত্রীর স্বজনেরা জানান, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার ভোরে কোচিং সেন্টারে যান ওই কলেজছাত্রী। এ সময় কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টন তাঁর শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান কলেজছাত্রী।

এরপর আজ বিকেলে আবারও কোচিং সেন্টারে যান ভুক্তভোগী ছাত্রী। এ সময় আবারও শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে মারধর করে জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোচিং শিক্ষক শামিম রেজাকে উদ্ধার করে আনা হয়েছে। বিক্ষুব্ধ জনতা কিছু মারধর করেছেন। এ ঘটনা ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। কাল বৃহস্পতিবার সকালে আদালতে তাঁকে পাঠানো হবে।’

ওসি এ কে এম আলমগীর জাহান আরও বলেন, ‘অভিযুক্ত কোচিং সেন্টারের শিক্ষক কলেজছাত্রীকে শ্লীলতাহানির কথা শিকার করেছেন।’

স্বাস্থ্যকেন্দ্রের তথ্য: বিষণ্ন মানুষ বাড়ছে রাবিতে

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন

রাজশাহীতে স্কুলছাত্রীর মৃত্যু, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

পাঁচ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের মিছিল সমাবেশ, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রামেকে তার চুরির অভিযোগ, মোটরসাইকেল ফেলে পালালেন ঠিকাদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাবি শিক্ষকদের যোগাযোগের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জনের কারাদণ্ড

নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী