হোম > খেলা > ফুটবল

মেয়েদের হাত ধরে আরেকটি এশিয়ান কাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ছবি: বাফুফে

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দরকার ছিল ড্র। ম্যাচটি আজ বাংলাদেশ হেরে গেছে ৬-১ গোলের বড় ব্যবধানে। গ্রুপ রানার্সআপ হয়ে পিটার বাটলার তাকিয়ে ছিল চীনের দিকে। তারা লেবাননকে ৮-০ গোলে হারিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো নিয়ে গেল অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে।

বাছাই থেকে ৮ গ্রুপের ৮ চ্যাম্পিয়নসহ র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেরা তিন রানার্সআপ দল খেলবে মূলপর্বে। বাংলাদেশ নিজেদের রেখেছে সেরা তিনের ভেতর। ‘এইচ’ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারান আফঈদা-সাগরিকারা। দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে উড়িয়ে দেন ৮-০ গোলে। শেষ ম্যাচে হারলেও ৩ ম্যাচ মিলিয়ে বাংলাদেশের গোলগড় দাঁড়ায় ‍+৫।

মাঠে নামার আগে ৬ পয়েন্ট নিয়ে লেবাননের গোলগড় ছিল ‍+২। ড্র করলে কিংবা জিতলে মূলপর্বে চলে যেত তারা। সেক্ষেত্রে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হতো অস্ট্রেলিয়ার দিকে। চাইনিজ তাইপেকে ২ বা এর বেশি গোলে তারা হারালে বাংলাদেশ যোগ্যতা অর্জন। কিন্তু এর আগেই কাজটা সম্পন্ন করেছে চীন।

গত মাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছে বাংলাদেশ জাতীয় দল। অল্প সময়ের ব্যবধানে এবার ইতিহাস গড়ল অনূর্ধ্ব-২০ দলও। আগামী বছরের এপ্রিলে ১২ দল নিয়ে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ।

সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ-ভারত

ফাইনালেও একাদশে নেই ডেকলান সুলিভান

এবার সরে দাঁড়ালেন ইতালির কোচ

কেন ফ্রান্স থেকে অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে

ইতালির ভরাডুবিতে পদত্যাগের হিড়িক, এবার সরে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী বুফনও

ম্যাচ জিতেও কেন রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার

ইতালির ফুটবল বাঁচানোর আকুতি

রিয়ালকে ১২ গোলের লজ্জায় ডুবিয়ে সেমিফাইনালে বার্সা

ভাগ্য বদলায়নি, তবে বাংলাদেশের ভয়টা কেটেছে

শেষটা এভাবে হোক, চাননি হামজা