হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বিএনপির অফিসে হামলা-গুলি

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঘটনাস্থল থেকে গুলির খোসা ও গুলি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে পৌর বিএনপির ওয়ার্ড কমিটির কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা করে ভাঙচুরের চেষ্টা ও গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার রাজাশন মহল্লার ঢালাই মোড়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও প্রত্যক্ষ দর্শীরা জানান, গতকাল রাত ১০টার পরে বেশ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির ৮ নম্বর ওয়ার্ড কমিটির ওই অফিসে হামলা চালায়। তারা অফিসে ঢুকে কয়েকটি গুলি ছোড়ে, যার মধ্যে দুটি গুলি অফিসের এসিতে গিয়ে বিদ্ধ হয়। পরে তারা শাটার ভাঙার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী যুবদল কর্মী তানভীর বাবু বলেন, ‘বিদ্যুৎ না থাকায় আমিসহ কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ের বাইরে বসে ছিলাম। এ সময় দুর্বৃত্তরা এসে অতর্কিত অফিসে হামলা চালায় ও গুলি ছোড়ে।’

সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হারুন অর রশীদ বিএনপির অফিসে হামলা ও গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করি। তবে হামলাকারীরা তার আগেই ঘটনাস্থল ত্যাগ করে।’

কেরানীগঞ্জে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় তিন গ্রামের বাসিন্দারা

যাত্রাবাড়ীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ

পূর্বশত্রুতা ও আর্থিক বিরোধের জেরে লম্বু আসাদুলকে হত্যা: পুলিশ

রাজধানীর প্রতিটি এলাকায় খেলার মাঠ প্রস্তুত করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষা ঘিরে যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা

হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দোষ স্বীকার

রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

রাজধানীর পল্লবীতে সামান্য ‎তর্কে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, অটোরিকশাচালক গ্রেপ্তার

রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু