হোম > অপরাধ > ঢাকা

টিকাসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 

রাজধানীর দক্ষিণখানে করোনাভাইরাসের মডার্না ভ্যাকসিনসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় মামলা করেছে পুলিশ।  মামলায় গ্রেপ্তার বিজয় কৃষ্ণ তালুকদারসহ আরও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। বিজয় কৃষ্ণ তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে। দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিন আরাফাত এবং দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পরিদর্শক (তদন্ত) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, 'করোনাভাইরাসের মডার্না ভ্যাকসিনসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় একটি মামলা করা হয়েছে। যার নম্বর-২২ (৮) ২১। ওই মামলায় করোনাভ্যাকসিন অবৈধভাবে নিজ হেফাজতে রেখে বিক্রির অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।' 

এর আগে দক্ষিণখান চালাবনের হাজীপাড়া এলাকার দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিক থেকে বুধবার রাতে কোভিড-১৯ এর দুই ভায়াল মডার্না ভ্যাকসিন এবং ২০টি খালি বক্স জব্দ করা হয়। 

করোনাভাইরাসের ভ্যাকসিনসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বেসরকারি ক্লিনিকের রোগীর বেডের নিচ থেকে একটি ভায়াল টিকাসহ বিজয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত আরও ২/৩ জন পালিয়ে যায়। 

পরবর্তীতে তাঁকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাসার ফ্রিজের ভেতর থেকে আরও একটি ভায়াল করোনার মডার্না ভ্যাকসিন জব্দ করা হয়। 

পরিদর্শক আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, 'গ্রেপ্তার হওয়া বিজয় কৃষ্ণ করোনাভাইরাসের এসব টিকার ডোজ ৫০০ টাকা করে বিক্রি করত। এরই মধ্যে আমরা ওই ক্লিনিকের পাশের এক দোকানদার এবং তাঁর স্ত্রীকে এক হাজার টাকার বিনিময়ে টিকা দেওয়ার তথ্য পেয়েছি।' 

অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

কাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩