হোম > অপরাধ > ঢাকা

বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু: পেস্ট কন্ট্রোল কোম্পানির এক কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল কোম্পানির এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আসাদুজ্জামান বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় গতকাল সোমবার রাতে কীটনাশক কোম্পানির (পেস্ট কন্ট্রোল) কর্মকর্তা টিটু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই বাসায় তেলাপোকা মারার ওষুধ স্প্রে করেছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত শিশুদের বাবা মোবারক হোসেন তুষার গতকাল সোমবার তিনজনকে আসামি করে একটি মামলা করেছিলেন। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের পর আসামির সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বলে নিহত দুই শিশুর স্বজনেরা অভিযোগ করেন। গত রোববার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো শায়েন মোবারত জাহিন (১৫) ও শাহিল মোবারত জায়ান (৯)। তারা দুজনেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

এ ছাড়া নিহত দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাঁরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বসুন্ধরা আই ব্লকের নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা এসে স্প্রে করে যান। এর দুই দিন পর পরিবারের সদস্যরা বাসায় প্রবেশ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গত রোববার ভোরে শাহিল মোবারত জায়ান মারা যায়। এরপর রাত ১০টার দিকে শায়েন মোবারত জাহিন মারা যায়।

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: দুই যমজ সন্তান হারিয়ে বাক্‌রুদ্ধ মা-বাবা

আদ-দ্বীন হাসপাতালে আতঙ্ক, রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনেরা

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: ভেন্টিলেশনহীন ‘দমবন্ধ’ পরিবেশ নিয়ে ক্ষোভ

সার্জেন্টের তৎপরতায় ছিনতাই হওয়া গরু-ছাগলভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩

প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় ঈদের ঢাকা