হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় এক যুবক মারা গেছেন। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এমনকি কোন যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে পুলিশ কোনো কিছু জানাতে পারেনি।

গতকাল বুধবার রাত আড়াইটার দিকে মাতুয়াইলে আসমা আলী তেলপাম্পের সামনে ঘটনাটি ঘটে। এরপর থানা-পুলিশ ওই যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। চিকিৎসক আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, রাতে মাতুয়াইল আসমা আলী তেলপাম্পের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় কোনো এক যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে জানান চিকিৎসক।

তিনি আরও বলেন, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

বায়তুল মোকাররমের দক্ষিণে ফুটপাত উচ্ছেদে হকারদের ক্ষোভ

ডিএসসিসির অভিযানে সায়েদাবাদে অবৈধ ৫০টি বাস কাউন্টার সিলগালা

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর হাজারীবাগ ও লালবাগে গৃহবধূসহ দুজনের মরদেহ উদ্ধার

উত্তরখানে অবৈধ গ্যাস-সংযোগ তিন ওয়াশিং ফ্যাক্টরির, দুজনকে কারাদণ্ড

রাজধানীতে ওএমএসের চাল-আটার অবৈধ মজুত, আটক ১

বৃহস্পতিবার ঢাকায় আসছে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ

ঢামেকে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীর হাতাহাতি, সমাধানে বসেছে দুই কর্তৃপক্ষ

গণপরিবহনে শৃঙ্খলা আনতে ‘ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা’ দাবি মালিক সমিতির

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থী সংঘর্ষ, জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ