হোম > অপরাধ > চট্টগ্রাম

চলন্ত বাসে পোশাককর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় চালক ৩ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক পোশাককর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত বাসচালকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান আজ রোববার এই রিমান্ড মঞ্জুর করেন। 

অভিযুক্ত বাসচালক হলেন মো. আনোয়ার হোসেন ওরফে টিপু (২৪)। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার দোহাজারীর দেওয়ানহাট এলাকার জনৈক বাছা মিয়ার ছেলে। এর আগে পুলিশ গত বুধবার আনোয়ার ও তাঁর সহকারী জনি দাশকে হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকা থেকে গ্রেপ্তার করে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, তদন্তকারী কর্মকর্তা আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারের পর আসামি জনি দাস আদালতে ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দি দিয়েছিলেন। 

আদালতসূত্র জানায়, ১৯ মে রাতে নগরের বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় চলন্ত বাসে ১৯ বছর বয়সী এক পোশাককর্মীকে ধর্ষণের চেষ্টা করেন বাসচালক। এ সময় চালকের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে চালককে ঘুষি মেরে লাফ দিয়ে বাস থেকে নেমে যান ভুক্তভোগী পোশাককর্মী। এতে তিনি গুরুতর আহত হয়ে ৬ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন। ঘটনার দিন ভুক্তভোগী পোশাককর্মী চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকার পোশাক কারখানা থেকে বাসায় ফিরছিলেন। রাত ১০টার দিকে বাসে থাকা অন্য সহকর্মীরা নিজ নিজ গন্তব্যে নেমে যান। 

তবে ভুক্তভোগী পোশাককর্মীর গন্তব্যস্থলে তাঁকে নামানো হয়নি। বাসটি দ্রুতগতিতে কর্ণফুলীর শাহ আমানত ব্রিজ সড়কের দিকে চলতে থাকে। একপর্যায়ে চালক আনোয়ার হোসেন ওরফে টিপু চালকের আসন থেকে নেমে এসে তাঁর সহকারী জনি দাসকে চালকের আসনে বসান। চালক পোশাককর্মীর পাশে এসে তাঁকে পেছনের সিটে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় চালককে ঘুষি মেরে পোশাককর্মী লাফ দিয়ে চলন্ত বাস থেকে নেমে যান। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। জ্ঞান ফিরলে তিনি এ ঘটনা স্বজনদের জানান। পরে পুলিশ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে ওই তরুণীর লাফ দেওয়ার সত্যতা পায়। এ ঘটনায় ভুক্তভোগী পোশাককর্মীর মা নগরের বাকলিয়া থানায় মামলা করেন। 

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

‘আর ঝিরে আই শোকেসে সাজায় রাখমু’—হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট