হোম > অপরাধ > চট্টগ্রাম

‘ভাই হত্যার বিচার পেয়েছি’

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলি ও টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত

এ ছাড়া ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। 

রায় ঘোষণার পর কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিনহার বড় বোন বলেন, ‘ভাই হত্যার বিচার পেয়েছি।’

এদিকে রায় শুনে আদালতের কাঠগড়ায় হট্টগোল শুরু হয়। তবে প্রদীপ ছিলেন নিশ্চুপ। বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন এসআই নন্দদুলাল রক্ষিত তাঁর মৃত্যুদণ্ডের রায় শুনেই হাউমাউ করে কান্না জুড়ে দেন।

২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে সিনহা হত্যার ঘটনা ঘটে। পুলিশের গুলিতে নিহত হন তিনি। পুলিশ পরিদর্শক লিয়াকত আলী তাঁকে গুলি করেন বলে মামলার তদন্তে উঠে এসেছে।

হত্যাকাণ্ডের চার দিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হত্যা মামলা করেন। মামলায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করা হয়।

আরও পড়ুন:

চট্টগ্রামের বোয়ালখালী: জমি দখল করে বহুতল ভবন

১৮ মাসের মধ্যে চায়না ইকোনমিক জোনে প্রথম কারখানা দেখতে চান প্রধানমন্ত্রী: বেজা চেয়ারম্যান

বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে বিষ, ৫৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগী বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

ফটিকছড়ি উত্তরে হরতালের দ্বিতীয় দিনেও বন্ধ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা

চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে এক বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

চীনা অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনীর দিনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

হরমুজ প্রণালিতে ১১৫ দিন: বিভীষিকার বর্ণনা দিলেন বাংলার জয়যাত্রার নাবিকেরা

বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র: ৬ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, দুর্ভোগ