হোম > অপরাধ > বরিশাল

কলেজছাত্রীর ধর্ষণের ভিডিও ধারণে মামলা, গ্রেপ্তার তরুণ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন—চাখার সরকারি ফজলুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর হাসান ইকন (২২) ও ধর্ষণে সহায়তাকারী বন্দর বাজারের চা দোকানি হৃদয় (২৪)। তানভীর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেক সেনা সদস্য শামসুল হকের ছেলে ও হৃদয় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। 

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, তানভীরের প্রতিবেশী ছিল ওই কলেজছাত্রী। কয়েক মাস আগে ওই ছাত্রীর পরিবার নিজ এলাকা ঝালকাঠি জেলায় ফিরে যায়। গত বছরের নভেম্বর মাসে তানভীর অন্য এক মেয়েকে বিয়ে করেন। এরপরও ওই ছাত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। গত ২৭ জুলাই বিকেলে ওই ছাত্রীকে বানারীপাড়ায় ডেকে আনেন তানভীর। বানারীপাড়ার বিভিন্ন স্থানে ঘুরে রাত ১১টার দিকে বন্দর বাজারের চা দোকানি বন্ধু হৃদয়ের কাছে নিয়ে যান। 

হৃদয়ের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করে রাখেন। পরদিন সকালে ভুক্তভোগী ছাত্রী ঝালকাঠিতে নিজ বাসায় ফিরে যায়। এরপর তানভীর ভিডিও ধারণ করে রাখার বিষয়ে মোবাইল ফোনে নানা ভয়ভীতি দেখায়। সম্প্রতি ভিডিওর ভয় দেখিয়ে তাকে আবারও বানারীপাড়ায় আসার জন্য হুমকি দেয়। এতে সে নিরুপায় হয়ে তার মায়ের কাছে বিষয়টি জানায়। 

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা নিয়ে তাৎক্ষণিক ধর্ষণে সহায়তাকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। তানভীরকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে