হোম > অপরাধ > বরিশাল

সিগারেট পান নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় একজন গ্রেপ্তার 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়নে সিগারেট পানকে কেন্দ্র করে সজীব নামে এক যুবককে হত্যার মামলার ৩ নম্বর আসামি মো. নুর ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা-পুলিশ।

নুর ইসলাম বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বড় পাতা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

গত ২১ জানুয়ারি রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পটুয়াখালী জেলাধীন রাঙ্গাবালী থানার বাহেরচর নামক এলাকা থেকে নুর ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং ২২ জানুয়ারি বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বলেন, সিগারেট পানকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি নুর ইসলামকে অভিযান চালিয়ে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে সিগারেট পান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. সজীব খুন হন। ওই ঘটনায় সজীবের বড় ভাই মোক্তার হোসেন ১০ জনের নাম উল্লেখ করে বোরহানউদ্দিন থানায় মামলা করেন।

চাঁদপুরে নিখোঁজ যুবকের লাশ ৫ দিন পর বরিশালে উদ্ধার

ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

সম্মেলনের আগে অডিটরিয়ামের ফ্যান চুরি, ভোগান্তিতে জামায়াতের নেতা-কর্মীরা

বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল

জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ

মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২

পুকুরের বালু সরিয়ে আগের অবস্থায় ফেরানোর নির্দেশ পরিবেশ অধিদপ্তরের

আগৈলঝাড়ায় মন্দিরের ট্রাংক ভেঙে টাকা ও পূজার উপকরণ চুরি