হোম > অপরাধ

কাশিমপুর কারাগারে ‘আয়নাবাজি’ করতে গিয়ে ধরা পড়লেন আজিজুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।

আজ সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কারা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জানুয়ারি মো. রাজিব (২৬) নামের এক ব্যক্তি টঙ্গী পূর্ব থানার একটি মামলায় গাজীপুর জেলা কারাগারে আসেন। তাঁর হাজতি নম্বর ১৮১০/২৬। বাবার নাম মো. রজব আলী চৌকদার। বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানার আড়িয়া গ্রামে। গত ৩১ জানুয়ারি তাঁকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অনলাইন ডেটাবেইসে তথ্য এন্ট্রির সময় বন্দীর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলে দেখা যায়, আগত ব্যক্তিটির নাম মো. রাজিব নয়; বরং ডেটাবেইসে মো. আজিজুল হক। বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানার কুড়িমারা। ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে পরিচয় প্রদর্শিত হয়।

আরও বলা হয়, পরিচয়ে গরমিলের বিষয়টি সামনে আসার পর কারা কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, টাকার লোভে পড়ে তিনি প্রকৃত আসামি মো. রাজিবের পরিবর্তে মাদক মামলায় জেল খাটতে এসেছেন। তাঁর প্রকৃত নাম মো. আজিজুল হক বলে তিনি জানান।

কারা কর্তৃপক্ষ বলছে, এটি বিচারিক প্রক্রিয়াকে বিভ্রান্ত করার একটি গুরুতর অপরাধ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে

অনলাইন জুয়ার টাকা ‘সহজেই বিদেশে পাচার’ করছে দেশি-বিদেশি চক্র

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

দুবাই থেকে হত্যা মামলার আসামি ধরে দেশে পাঠাল ইন্টারপোল

রাজধানীর অপরাধজগৎ: শীর্ষ সন্ত্রাসীরা মরিয়া আধিপত্য বিস্তারে

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানি লন্ডারিং মামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মধ্যবয়সী আটক

বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঢাকায় মানব পাচারকারী চক্রের চার রোহিঙ্গা গ্রেপ্তার

ডিপসিকের পরামর্শে মাকে হাতুড়িপেটা করে হত্যা করেন ছেলে