হোম > অপরাধ

নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস ছেড়ে বাড়িতে ছাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির পর এবার আলোচনায় এসেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. ফখরুল ইসলামের বিরুদ্ধে একই বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে মানসিক হয়রানি ও শ্রেণিকক্ষে ইঙ্গিতপূর্ণ কথা বলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনার পর থেকে ওই ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। নিরাপত্তাহীনতার কারণে বিশ্ববিদ্যালয় ছেড়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কমিটির সভাপতি পিংকি রানী দে বলেন, ছাত্রীর অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কমিটি এ বিষয়ে কাজ করছে। বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। তাই এ বিষয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।

জানতে চাইলে বাংলা বিভাগের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, ‘ছাত্রীর অভিযোগ সত্য নয়। সে পরীক্ষার হলে নকল করছিল। আমি বাধা দেওয়ায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

ভিক্ষুকের বিকাশ-নগদে চাঁদাবাজির ২১ লাখ টাকা

মোহাম্মদপুরে চাঁদাবাজ ধরে ঘোরাল পুলিশ

ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন, কিশোর হেফাজতে

কাশিমপুর কারাগারে ‘আয়নাবাজি’ করতে গিয়ে ধরা পড়লেন আজিজুল

তিনটি খুন, পেছনে মাদকাসক্ত ছেলেরা

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার