হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

টানা তৃতীয়বারের মতো তেল উৎপাদন বাড়াতে সম্মত হয়েছে ‘ওপেক-প্লাস’

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রেক্ষাপটে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের মধ্যেই ‘ওপেক-প্লাস’ জোটভুক্ত দেশগুলো উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। রোববার (৩ মে) অনুষ্ঠিত এক বৈঠকে জুন মাসের জন্য তেলের উৎপাদন কোটা সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় ওপেক-প্লাস। তবে বিশ্লেষকেরা বলছেন—এটি বাস্তবে খুব বেশি প্রভাব ফেলবে না।

রয়টার্স জানিয়েছে, এই জোটে থাকা সাতটি দেশ প্রতিদিন অতিরিক্ত ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে, যা টানা তৃতীয় মাসের মতো কোটা বৃদ্ধির ঘোষণা। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এই অতিরিক্ত উৎপাদন বাস্তবে বাজারে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মূলত প্রতীকী। রিস্ট্যাড এনার্জির বিশ্লেষক জর্জ লিওন বলেন, ‘ওপেক-প্লাস বাজারকে দুটি বার্তা দিচ্ছে—সংগঠনটি এখনো সক্রিয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম।’ অর্থাৎ, যুদ্ধ শেষ হলে সরবরাহ বাড়াতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিচ্ছে এই জোট।

এই বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, ইরাক, কুয়েত, আলজেরিয়া, কাজাখস্তান, রাশিয়া ও ওমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী—জুন মাসে সৌদি আরবের উৎপাদন কোটা বাড়িয়ে ১ কোটি ২৯ লাখ ১০ হাজার ব্যারেল প্রতিদিন নির্ধারণ করা হলেও বাস্তবে দেশটির উৎপাদন এর চেয়ে অনেক কম। গত মার্চে সৌদি আরবের উৎপাদন ছিল প্রায় ৭৭ লাখ ৬০ হাজার ব্যারেল।

ফেব্রুয়ারির ২৮ তারিখ শুরু হওয়া ইরান যুদ্ধ এবং এর জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব, ইরাক ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যুদ্ধের আগে এই দেশগুলোই উৎপাদন বাড়ানোর সক্ষমতা রাখত।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় চালু হলেও সরবরাহ স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে। এদিকে সরবরাহ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১২৫ ডলারের ওপরে উঠে গেছে, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ।

এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, বিমান জ্বালানির ঘাটতি এবং মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

ইরানে হামলার বিকল্প ভাবছে ট্রাম্প প্রশাসন, ফের বাড়ল তেলের দাম

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে হ্যাকারদের হানা: ২৫ লাখ ডলার চুরি, ৪ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

কেন ২২ হাজার কেজি সোনা বিক্রি করলেন পুতিন

তেলের বাজার ওঠানামা করছে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে

১০ রুপির পানীয়, নাম পাকিস্তানি: ভারতে যেভাবে গড়ে উঠল ২৮০০ কোটির ব্র্যান্ড

ইরান যুদ্ধের ৫০ দিনে তেলের বাজারে ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি

হরমুজ খোলার ঘোষণায় তেলের দাম কমল ১৩ শতাংশ

হরমুজ বন্ধের প্রভাব দস্তানা উৎপাদনেও, স্বাস্থ্য খাতে বিপর্যয়ের আশঙ্কা