হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

ট্রাম্পের ঘোষণার ১৫ মিনিট আগে তেলের বাজারে ৫০ কোটি ডলারের বাজি!

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলা পাঁচ দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার মাত্র ১৫ মিনিট আগে তেল বাজারে প্রায় ৫০ কোটি ডলারের বড় বাজি ধরেছেন কিছু ট্রেডার। এক্সচেঞ্জ ডেটা ও রয়টার্সের বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (জিএমটি) ১১টা ৫ মিনিটে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান, ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার সময়সীমা বাড়ানো হয়েছে এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ চলছে। এর আগে তিনি ইরানকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, না হলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি দেন।

এই ঘোষণার পরপরই তেল ও গ্যাস বাজারে বড় ধরনের ধস নামে। ব্রেন্ট ক্রুডের দাম কয়েক মিনিটেই প্রায় ১৫ শতাংশ পর্যন্ত কমে যায়। কারণ বাজারে ধারণা তৈরি হয়, উত্তেজনা কমে যেতে পারে এবং উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা বিপুল পরিমাণ তেল আবার সরবরাহে ফিরতে পারে।

ডেটা অনুযায়ী, ট্রাম্পের ঘোষণার আগেই ১০টা ৪৯ থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ট্রেডাররা ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুড ফিউচারের প্রায় ৫ হাজার ১০০ লট কেনাবেচা করেন, যার মূল্য ৫০ কোটি ডলারেরও বেশি। ওই সময় মূলত বিক্রির চাপই ছিল বেশি। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের ঘোষণার কথা আগেই জানতে পেরেছিল বাজিকরেরা। তবে এই লেনদেনের পেছনে কারা ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে সবচেয়ে বড় লেনদেন ঘটে ট্রাম্পের ঘোষণার মুহূর্তে। ১১টা ০৫ মিনিটে মাত্র ৬০ সেকেন্ডে প্রায় ১৩ হাজার লট ফিউচারস চুক্তি হাতবদল হয়, যা প্রায় ১ কোটি ৩০ লাখ ব্যারেল তেলের সমান। এর আগে ব্রেন্টের দাম ১১২ ডলার থেকে নেমে প্রায় ৯৯ ডলারে এবং ডব্লিউটিআই ৯৯ ডলার থেকে ৮৬ ডলারে নেমে আসে।

এই বিষয়ে বাজার তদারককারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিংবা হোয়াইট হাউসও কোনো মন্তব্য করেনি।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক দৈনিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বিঘ্নিত হওয়ায়, দাম এখনো সংঘাত-পূর্ব সময়ের তুলনায় ৪০ শতাংশের বেশি উঁচুতে রয়েছে। গত তিন বছরে যেখানে দৈনিক গড়ে ৩ লাখ লট ফিউচারস লেনদেন হতো, সেখানে সাম্প্রতিক চার সপ্তাহে তা বেড়ে ১০ লাখ লট ছাড়িয়েছে। অনিশ্চয়তার মধ্যেই বর্তমানে ব্রেন্টের দাম ১০৪ ডলারের কাছাকাছি রয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলার দাবি অস্বীকার করেছে ইরান।

ইরানি তেলে ৩০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের, তেহরানের সঙ্গে চুক্তির পথে চীন

জ্বালানি সংকট এখন ইতিহাসের ৩ বৃহত্তম সংকটের সম্মিলিত আকারের চেয়েও বড়

ইরান যুদ্ধ: কোন দেশগুলোর অর্থনীতি সর্বাধিক ক্ষতির মুখে, নাজুক অবস্থানে কারা

হরমুজ বন্ধ করে ১০ কোটি মানুষের রুটি-রুজিতেও হাত দিয়েছে ইরান

গ্যাস-সংকটে রান্না বন্ধ: ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা

তেলের বাজার সামলাতে ইরানের দ্বারস্থ ট্রাম্প, স্থগিত হচ্ছে নিষেধাজ্ঞা

ইরান যুদ্ধ: ভারতে বোতলজাত পানির দাম বেড়েছে ১১ শতাংশ

কাতারের ১৭ শতাংশ এলএনজি সক্ষমতা ধ্বংস, মেরামত করতে লাগবে ৫ বছর

কাতারের গ্যাস স্থাপনায় হামলা: সর্বাধিক ঝুঁকিতে বাংলাদেশসহ দ. এশিয়ার তিন দেশ

তেলের দাম ব্যারেলপ্রতি উঠতে পারে ২০০ ডলার পর্যন্ত—বলছেন বিশ্লেষকেরা