হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

জ্বালানি সংকট রুখতে জরুরি মজুত থেকে দৈনিক ৪০ কোটি ব্যারেল তেল ছাড়বে ৩২ দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

পারস্য উপসাগরে পণ্যবাহী জাহাজে হামলা ও হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থার ইতিহাসে ‘বৃহত্তম জরুরি তেলের মজুত’ বাজারে ছাড়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে আইইএ-এর ৩২টি সদস্য দেশ। আজ বুধবার সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল এই ঐতিহাসিক ঘোষণা দেন।

আইইএ-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল আজ সংস্থাটির ওয়েবসাইটে সরাসরি প্রচারিত এক বক্তব্যে জানান, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে যে বিশাল ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতেই এই পদক্ষেপ। তিনি বলেন, ‘আইইএ ভুক্ত দেশগুলো তাদের জরুরি মজুত থেকে সম্মিলিতভাবে ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ব্যারেল তেল বাজারে সরবরাহ করবে।’

ফাতিহ বিরল আরও বলেন, ‘আমরা বর্তমানে তেলের বাজারে যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তা ভয়াবহ। আমি অত্যন্ত আনন্দিত যে, আইইএ সদস্য দেশগুলো সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে সাড়া দিয়েছে।’

আইইএ জানিয়েছে, প্রতিটি সদস্য দেশ তাদের নিজ নিজ জাতীয় পরিস্থিতি বিবেচনা করে একটি ‘উপযুক্ত সময়সীমার’ মধ্যে এই জরুরি মজুত বাজারে ছাড়বে। উল্লেখ্য, এটি আইইএ-এর ইতিহাসে ষষ্ঠবারের মতো সমন্বিতভাবে তেলের মজুত ছাড়ার ঘটনা। এর আগে ১৯৯১, ২০০৫, ২০১১ এবং ২০২২ সালে (দুইবার) এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে এবারের মজুতের পরিমাণ আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সদস্য দেশগুলোর কাছে ১২০ কোটি (১.২ বিলিয়ন) ব্যারেলের বেশি জরুরি তেলের মজুত রয়েছে। এ ছাড়াও সরকারি বাধ্যবাধকতার অধীনে বিভিন্ন শিল্প খাতের কাছে আরও ৬০ কোটি ব্যারেল তেলের মজুত সংরক্ষিত আছে।

ব্রিটিশদের নজর তিরুপ্পুরের পোশাকশিল্পে, ঝুঁকছেন কিছু বাংলাদেশি ক্রেতাও

যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন, তবু কমছে দাম

ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর

ওপেক ত্যাগের কথা ভাবছে ইরাক

তেলের দাম না কমিয়ে ‘গ্রাহক ঠকাচ্ছে’ এক্সন মবিল ও শেভরন, তদন্তের নির্দেশ ট্রাম্পের

শেয়ারবাজারে এসেই হুলুস্থুল: বন্ড বিক্রির ঘোষণার পরই হারাল ৬০০ বিলিয়ন ডলার

বিশ্ববাজারে আবার কমল তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

পাম্প থেকে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জ্বালানি কেনায় নিষেধাজ্ঞা ভারতের, নেপথ্যে কী

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর আরও ১০–১২.৫% শুল্কারোপের পাঁয়তারা যুক্তরাষ্ট্রের