হোম > অর্থনীতি > করপোরেট

ওমানে প্রাণ-আরএফএলের গিজার রপ্তানি শুরু

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গিজার রপ্তানি শুরু করেছে শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গিজার রপ্তানি শুরু করেছে দেশীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্প্রতি নারায়নগঞ্জের রূপগঞ্জে নিজস্ব কারখানা থেকে এই গিজারের চালান ওমানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল জানান।

কামরুজ্জামান কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘আরএফএল গিজার দেশের প্রথম এনামেল কোটেড ইনার ট্যাঙ্ক বিশিষ্ট গিজার যা পানি ৪৮ ঘণ্টা পর্যন্ত গরম রাখে। গুণগতমানের কারণে ক্রেতাদের কাছে আরএফএল গিজারের ভালো চাহিদা তৈরি হয়েছে। এই গিজার ওমানের পাশাপাশি ভারত, নেপাল ও মালিতেও রপ্তানি হচ্ছে।

আগামীতে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, পাকিস্তান, কাজাখাস্তান ও আফ্রিকার কয়েকটি দেশে গিজার রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সারাবিশ্বে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের গিজারের বাজার রয়েছে। দেশের বাজারেও রপ্তানিযোগ্য আরএফএলের বিভিন্ন মডেলের গিজার রয়েছে। মডেল ভেদে পছন্দের গিজারটি ক্রেতারা ৩১০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১৬৮০০ টাকার মধ্যে কিনতে পারছেন।

আরএফএলএর এসব গিজার পাওয়া যাচ্ছে বেস্ট বাই ও ডিলারশপের পাশাপাশি অথবা ডটকমসহ কেনাকাটার অনলাইন মাধ্যমগুলো থেকেও।

না থেমেই বিকাশে ১৪টি প্রধান সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

শারজাহ রুটে ১৩ মার্চ, আবুধাবিতে ১৪ মার্চ ফ্লাইট শুরু ইউএস-বাংলার

আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক

ঈদে যমুনা ইলেকট্রনিকস দিচ্ছে ডাবল খুশি অফার

ব্র্যাক ব্যাংকের প্রথম চিফ ইনফরমেশন অফিসার ওয়াসি নোমান

কমিউনিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের চুক্তি

কনকা ১০০" গুগল মিনি এআই টিভির মোড়ক উন্মোচন

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে সিটি ব্যাংক

রমজান ও ঈদ কেনাকাটায় ১০ হাজার টাকা পর্যন্ত বিকাশ অফার