হোম > অর্থনীতি > করপোরেট

ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের ফেলোশিপ: তরুণ উদ্যোক্তাদের পাশে ব্র্যাক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌ ফেলোশিপের স্বীকৃতি হিসেবে তরুণ উদ্যোক্তাদের হাতে প্রতীকী চেক তুলে দেন। ছবি: বিজ্ঞপ্তি

দেশের অনেক তরুণ এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন নতুন স্টার্টআপ। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’।

এই ফেলোশিপের আওতায় নির্বাচিত তিনটি উদ্ভাবনী উদ্যোগকে প্রাথমিক পর্যায়ে আর্থিক সহায়তা বা সিড ফান্ডিং দেওয়া হয়েছে। প্রতিটি উদ্যোগ পেয়েছে ন্যূনতম ৩ লাখ টাকা।

রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে গত বৃহস্পতিবার এই ফেলোশিপের লেটার অব অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌ তরুণ উদ্যোক্তাদের হাতে ফেলোশিপের স্বীকৃতি হিসেবে প্রতীকী চেক তুলে দেন। এ সময় আসিফ সালেহ্ ফেলোশিপ জয়ীদের কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান।

ব্র্যাকের মিডিয়া রিলেশনস কমিউনিকেশনস লিড গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ফেলোশিপে অন্তর্ভুক্ত হয়েছে ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর বিজয়ী তিনটি দল- ‘স্টোরিজ অব ইনক্লুশন’, ‘জলশিখা’ এবং ‘গুড্ডু টয়েজ’। এর মধ্যে ‘স্টোরিজ অব ইনক্লুশন’ প্রতিবন্ধী শিশুদের জন্য অডিও বুক তৈরি করছে। ‘জলশিখা’ নারকেলের খোসা থেকে পরিবেশবান্ধব চারকোল উৎপাদনের প্রকল্প। আর শিশুদের জন্য শিক্ষামূলক খেলনা তৈরির প্রকল্প হলো ‘গুড্ডু টয়েজ’। সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখছে এই উদ্যোগগুলো।

ফেলোশিপ বিজয়ীদের পক্ষ থেকে মুসাররাত জাহান এশা, মারিয়া জাহান রিভা এবং হাসিবুল হাসান তাঁদের প্রকল্প, ভবিষ্যতের পরিকল্পনা ও স্বপ্নগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে জানানো হয়, ফেলোশিপ প্রোগ্রামটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা পাবেন সামাজিক উদ্যোক্তা হিসেবে ক্লাসরুমভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরশিপ, নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং সিড ফান্ডিং। পাশাপাশি ফেলোশিপের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ রাখা হয়েছে, যেখানে তারা প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন।

মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়—সংসদে প্রশ্ন হাসনাতের

এমডব্লিউ বাংলাদেশের উদ্যোগে ‘মায়া বেঙ্গল ইন মোশন’-এর আয়োজন নকশী কাঁথার মাঠ

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ফুডি

এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত

১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কার দিল ওয়ালটন

জনতা ব্যাংকের ৮৮১তম বোর্ড সভা অনুষ্ঠিত

রাইডারের জন্য ফুডির বিনা মূল্যে দুর্ঘটনা বিমা সুবিধা

বর্ণিল আয়োজনে পাবনায় উদ্‌যাপিত হলো ‘রুচি বৈশাখী উৎসব ১৪৩৩’

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত