হোম > অর্থনীতি > করপোরেট

ঢাকায় চালু নাইকির প্রথম আউটলেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ও স্নিকারস ব্র্যান্ড নাইকির আউটলেট প্রথমবারের মতো চালু হলো দেশে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে নাইকির আউটলেটটি ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের ডিবিএল লাইফস্টাইলসের মাধ্যমে নাইকির আউটলেটটি চালু হয়েছে। আউটলেটটিতে এখন শুধু নাইকির স্নিকারস, স্পোর্টসওয়্যার ও অ্যাকসেসরিজ পাওয়া যাচ্ছে। আউটলেটটি চালু হওয়ার পর থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতাদের আনাগোনা দেখা গেছে। নাইকির আউটলেটে প্রতি জোড়া ফুটওয়্যার ৫ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।অ্যাপারেল সামগ্রী ১ হাজার ৫০০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

জানা গেছে, আগামীতে নাইকির সব পণ্যই পাওয়া যাবে আউটলেটটিতে। এ ছাড়া ভবিষ্যতে আউটলেটের সংখ্যাও বাড়ানো হতে পারে। 

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা

ভিওআইপি পুরোপুরি বন্ধে আন্তর্জাতিক কলের মূল্য পুনর্বিবেচনার আহ্বান

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চার শীর্ষ নেতৃত্বে রদবদল

বিশ্বের প্রথম ব্যাংক হিসেবে প্রেরক-গ্রহীতা দুইভাবেই সুইফট পেমেন্ট ব্যবস্থা সিটি ব্যাংকে

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে: বাউবি উপাচার্য

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. জাকির আনাম

সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে

নগদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী ৯

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ খান বেলাল