হোম > অর্থনীতি > করপোরেট

জ্যামে আটকা পড়াদের ইফতার করাচ্ছে ‘স্বপ্ন’

রাজধানীতে জ্যাম নিত্যদিনের সঙ্গী। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এই রমজানে অনেকে ঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এ সময় যানবাহনে আটকে থাকা মানুষের ভোগান্তির শেষ থাকে না।

অনেকে আবার কেনাকাটা সেরে মার্কেট থেকে বের হতে হতে ইফতারের সময় হয়ে যায়। রাস্তায় আটকে থাকা বা এই রমজানে ইফতারের জন্য ঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষদের জন্য একটু হলেও স্বস্তির আয়োজন করছে দেশের নাম্বার ওয়ান চেইন সুপারশপ ‘স্বপ্ন’। আজ বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৫টা থেকে ইফতারের সময় পর্যন্ত রাজধানীর গুলশান ১, নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, মিরপুর ১০ সহ ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সদর এলাকার বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন করছে ‘স্বপ্ন’। 

গতকাল মঙ্গলবারও (২৬ এপ্রিল) ছিল এই ভিন্ন আয়োজন। লাল রঙের টি-শার্ট, লাল ক্যাপ পরিহিত একদল তরুণকে দেখা যায় রমজানে রাস্তায় আটকে পড়া বা ঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্য ‘স্বপ্ন’-এর ইফতার বিতরণ করতে। 

এ বিষয়ে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানায়, ‘ইট-পাথরের এ শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে ঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্য এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস।’ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

‘জীবনবদলের রেসিপি’ থিমে সেরা রাঁধুনী সিজন ৯ শুরু

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

বরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক

বিসিআইসির নতুন চেয়ারম্যানের চট্টগ্রাম সফর, সারশিল্পে চীনা বিনিয়োগের প্রস্তাব

ঢাকায় এআই অটোমেশন সামিট অনুষ্ঠিত

কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন আবু সাঈদ মো. রওশানুল হক

সিটিজেনস ব্যাংক পিএলসির ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত