হোম > অর্থনীতি > করপোরেট

ফেনীতে হৃদয়ে ৮৮ এর বিশেষ মেডিকেল ক্যাম্প

ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে ৮৮। গত 
শনিবার সংগঠনের পক্ষ থেকে ওই ইউনিয়নে একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে প্রায় আড়াই হাজার বন্যার্ত মানুষকে বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

মেডিকেল ক্যাম্প পরিচালনায় সহায়তা করেছে–ইনসেপ্টা, বিকন, স্কয়ার, জিসকা, বেক্সিমকো, পপুলার ফার্মাসিউটিক্যালস এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। সেবা প্রদান করেন ডা. মাহফুজ, ডা. আরিফ, ডা. বাশার, ডা. মিমি, ডা. জেসমিন, ডা. সেতু, ডা. ইভেন, ডা. মাসুদ, ডা. পারভেজ, ডা. নবী, ডা. মশিউল প্রমুখ।

সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন-সুচিত্রা মিলি, লুৎফুল হক সোয়েব জুয়েল হাজারী, শাহেদ সোহেল চৌধুরী হান্নান সাগর, খিজির আলম শামীম হাসনাইন, মীর দীপন, তমিজ উদ্দিন ও নাজমুল হোসেন।

এ বিষয়ে সংগঠনের প্রধান সমন্বয়ক ডা. খান তৌহিদ পারভেজ সাগর বলেন, ‘আমরা সংকটময় সময়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষদের বিনা মূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ গ্রহণ করে মানুষের সেবা প্রদান করা হবে।’

জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

রাজধানীর মিরপুর ২-এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট

চাটমোহরে গাছের চারা বিতরণ করল অরণ্য বাংলাদেশ

টানা চতুর্থবার প্রাইম ব্যাংক পেল ইএসজি স্বীকৃতি

সরবরাহে আরও গতিশীলতা আনয়নসহ জবাবদিহি নিশ্চিতে বিএডিসির বিশেষ পদক্ষেপ

বাংলাদেশে এভিয়েশন মানে ‘একলা চলো’—সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার এমডি

আমাদের অঙ্গীকার—নিরাপত্তায় আপসহীন, আন্তর্জাতিক মানের সেবা: আবদুল্লাহ আল মামুন

‘এসডিজি–৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী