হোম > অর্থনীতি > করপোরেট

আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কেন্টাইল ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করা হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে আয়োজিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যে গতকাল রোববার (৮ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে নারী কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া দেশব্যাপী ব্যাংকের শাখাসমূহে দিবসটি যথাযথ মর্যাদায় উদ্‌যাপন করা হয়। ঢাকায় কর্মরত ব্যাংকের নারী শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক নারী সহকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও শাহ্ মো. সোহেল খুরশীদ।

এ ছাড়া সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো. আব্দুল হালিম ও আব্দুল আউয়াল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও মগবাজার শাখা প্রধান লপিতা মান্নান, ভিপি ও আসাদ গেট শাখা প্রধান ফারহানা হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রবি আজিয়াটার নতুন সিএফও রুহুল আমিন

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ