হোম > অর্থনীতি > করপোরেট

চট্টগ্রাম পোর্ট অথরিটি-প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

প্রাইম ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম পোর্ট অথরিটির (সিপিএ) যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘সিপিএ-প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড’। বন্দরসংশ্লিষ্ট গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চট্টগ্রাম বন্দরসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য নির্বিঘ্ন লেনদেন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এই কৌশলগত অংশীদারত্ব প্রাইম ব্যাংকের উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক সেবা দেওয়ার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) হোটেল শেরাটন ঢাকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ওএসপি, এনডিসি, এসসিসি, পিএসসি। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী; প্রাইম ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান; ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, ‘প্রাইম ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব বন্দর খাতে ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে। এই উদ্যোগের মাধ্যমে পেমেন্ট সিস্টেম আধুনিকায়ন, লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ বন্দর পরিচালনায় দক্ষতা বাড়াবে এবং এর ধারাবাহিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।’

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিপিএর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই অংশীদারত্ব মানুষের জীবনকে আরও সহজ ও উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা ভবিষ্যতেও নতুন ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, ‘এই উদ্যোগ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়ক অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। এটি জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফল বয়ে আনবে।’

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী বলেন, এই কো-ব্র্যান্ডেড কার্ড বন্দরসংশ্লিষ্ট আর্থিক লেনদেনকে আধুনিকায়ন করবে এবং ব্যবহারকারীদের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালে নেট মুনাফা অর্জন ৯৬৫ কোটি টাকা

ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে পরিচালনা পর্ষদের সভা

ঈদে যমুনা ইলেকট্রনিকসের ‘ডাবল খুশি অফার’, রয়েছে গাড়ি জেতার সুযোগ

বিমানের নবগঠিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা ট্যাক্সেস বারের নতুন সভাপতি মিজান, সাধারণ সম্পাদক আশরাফ

প্রাইম ব্যাংক ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি

নগদের মাধ্যমে দেওয়া হবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি

বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদ্‌যাপন