হোম > অর্থনীতি > করপোরেট

আইএফআইসি ব্যাংকে নারী দিবস-২০২৫ উদ্‌যাপন

বিজ্ঞপ্তি

আইএফআইসি ব্যাংক পিএলসি নারী দিবস উদ্‌যাপন করেছে। ছবি: বিজ্ঞপ্তি

‘অগ্রযাত্রায় হোক নারীর জয়গান, অমূল্য তোমাদেরই অবদান’—প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদ্‌যাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। আজ শনিবার পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা।

এ সময় সৈয়দ মনসুর বলেন, ‘নারীর ক্ষমতায়নে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে অগ্রগামী ভূমিকা পালন করছে। আমাদের মেধাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় বর্তমানে নারী কর্মীর সংখ্যা ৩০ শতাংশ, যা ব্যাংকিং ইন্ড্রাস্ট্রিতে অগ্রগণ্য।’ ১ হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখার মধ্যে ইতিমধ্যে ২৮৩টি সরাসরি নারীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মো. মনিতুর রহমান, কে এ আর এম মোস্তফা কামাল, ইকবাল পারভেজ চৌধুরীসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্টরা।

এ সময় চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য #AccelerateAction-এর আলোকে আইএফআইসি ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রবি আজিয়াটার নতুন সিএফও রুহুল আমিন

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ