রাজধানীর পান্থপথে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বিআরবি হসপিটালস লিমিটেড। স্বাস্থ্যসেবায় এক যুগ পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হসপিটালসের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মো. শামসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। এ ছাড়া হসপিটালসের কনসালট্যান্ট, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসাসেবা প্রদান করে বিআরবি হসপিটালস ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে আরও মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি ‘সেবা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলমান এ কর্মসূচিতে রেডিওলজি বিভাগের পরীক্ষায় ২৫ শতাংশ এবং প্যাথলজি টেস্টে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।