হোম > অর্থনীতি > করপোরেট

১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনীতে বাংলাদেশ

১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনী’তে বাংলাদেশের স্টল। ছবি: বিজ্ঞপ্তি

মিশরের কায়রো আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনী’তে অংশগ্রহণ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠান। গত ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এএস লেদার, লরেটা লেদার, আল মদিনা, গার্ডেনিয়া ফুটওয়্যার এবং নবাবী ফুটওয়্যার।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের উদ্যোগে বাংলাদেশের চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রসার নিশ্চিত করার জন্য এ প্রদর্শনীতে অংশ নেওয়া হয়েছে। ‘মিট বাংলাদেশ সোর্সিং শো’-এর (এমবিএস) মাধ্যমে বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনী’তে বাংলাদেশের স্টল। ছবি: বিজ্ঞপ্তি

লোরেটা লেদার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর তারিক মোহাম্মদ (অব.) বলেন, ‘জনশক্তির সহজলভ্যতা এবং শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার বাংলাদেশের চামড়া শিল্পকে বিশ্বব্যাপী একটি লাভজনক গন্তব্যে পরিণত করেছে।’ তাঁর মতে, এই প্রদর্শনীতে অংশগ্রহণের ফলে বাংলাদেশের চামড়াজাত পণ্যের জন্য নতুন রপ্তানি বাজারের সম্ভাবনা তৈরি হয়েছে।

১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনী’তে বাংলাদেশের স্টল। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের চামড়া ও ফুটওয়্যার শিল্প বৈশ্বিক পরিমণ্ডলে ইতিমধ্যেই প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করেছে। এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন এবং নতুন রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রবি আজিয়াটার নতুন সিএফও রুহুল আমিন

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ