হোম > অর্থনীতি > করপোরেট

ইউআইইউতে নবনিযুক্ত শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

ছবি: ইউআইইউর সৌজন্যে

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের জন্য দুদিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কর্মসূচি শুরু হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের কার্যক্রম আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

নবনিযুক্ত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদর্শন, গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রম, গবেষণার অগ্রাধিকার, প্রাতিষ্ঠানিক নীতিমালা ও একাডেমিক প্রত্যাশা সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। প্রশিক্ষণ অধিবেশনে বক্তব্য দেন ইউআইইউর ইনস্টিটিউট অব অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) পরিচালক প্রফেসর ইমেরিটাস ড. এম. রিজওয়ান খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উপদেষ্টা অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ, স্কুল অব লাইফ সায়েন্সেসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল মজিদ, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. শরীফ আহমেদ মুকুল, ইউআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এ. এস. এম. সালাহউদ্দিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সেন্টার ফর ডেভেলপমেন্ট অব আইটি প্রফেশনালসের (সিডিআইপি) পরিচালক ড. সুমন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি পরিচালক ড. মফিজুল হক মাসুম, এফসিএমএ। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সহকারী অধ্যাপক ও আইকিউএসি উপপরিচালক জাকোয়ান।

প্রশিক্ষণের অংশ হিসেবে প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান ‘উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশনের গুরুত্ব’ শীর্ষক অধিবেশন পরিচালনা করেন। এতে তিনি উচ্চশিক্ষার মানোন্নয়ন, একাডেমিক মানদণ্ড সুদৃঢ় করা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রমের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষাদর্শন, উদ্ভাবন ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন, কার্যকর গবেষণা, বিশ্ববিদ্যালয়ের সেবা ও মানবসম্পদ নীতিমালা এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রত্যাশা, প্রাতিষ্ঠানিক কার্যক্রম, গবেষণার পরিবেশ এবং শিক্ষার গুণগত মানের ধারাবাহিক উন্নয়নে ইউআইইউর অঙ্গীকার সম্পর্কে ধারণা লাভ করেন।

শিক্ষক উন্নয়ন ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং কার্যকর পাঠদান, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এ প্রশিক্ষণ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করছে বিশ্ববিদ্যালয়টি। একই সঙ্গে নবনিযুক্ত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, মূল্যবোধ ও একাডেমিক পেশাদারত্বের মানদণ্ডের সঙ্গে পরিচিত করতেও এ কর্মসূচি ভূমিকা রাখবে।

হাল ফ্যাশন ও এনেক্সের অংশীদারত্বে ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন সম্ভাবনা

সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বিকাশে ইউটিলিটি বিল পরিশোধ করে স্মার্ট টিভি জিতলেন ১৫ গ্রাহক

এলপিজি বাজারে অস্থিরতা: পরিচালন ব্যয় বৃদ্ধির প্রস্তাব বেসরকারি কোম্পানিগুলোর

ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি

আন্তর্জাতিক ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ, দুই ক্যাটাগরিতে স্বীকৃতি

ফ্রেশ মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শেফস ডে ২০২৬ উদ্‌যাপিত

বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঢাকায় চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হানের যাত্রা শুরু

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন