হোম > অর্থনীতি > করপোরেট

নারিকেল তেলের নতুন ব্র্যান্ড কলোম্বোর সঙ্গে চুক্তিবদ্ধ তিশা

‘কুমারিকা’ দিয়ে পরিচিতি পাওয়া হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশের বাজারে নিয়ে এল ‘কলোম্বো, ১০০% বিশুদ্ধ নারিকেল তেল’। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে এই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

‘কলোম্বো’ পণ্যটিতে দেশে তৈরি খাঁটি নারিকেল তেলের সঙ্গে আছে শ্রীলঙ্কার বিখ্যাত কিং কোকোনাট ওয়েল।

চুক্তি সই অনুষ্ঠানে তিশাসহ উপস্থিত ছিলেন হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন সিদ্দিকী, হেড অব মার্কেটিং তুষার কুমার কর্মকারসহ অনেকে। 

চুক্তি সই করার আনুষ্ঠানিকতা শেষে তিশা বলেন, ‘কলোম্বো বিশুদ্ধ নারিকেল তেলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আমি আশাবাদী গুণগত সেরা মান নিশ্চিত করে এটি ভোক্তাদের চাহিদা মেটাবে।’ 

হেমাসের পক্ষ থেকে চুক্তি সই প্রসঙ্গে হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান বলেন, ‘কলোম্বো একটি ১০০% বিশুদ্ধ নারিকেল তেল। এতে দেশে তৈরি খাঁটি নারিকেল তেলের সঙ্গে সমন্বয় করা হয়েছে শ্রীলঙ্কার বিখ্যাত কিং কোকোনাট ওয়েল, যা দেশের বাজারে সম্পূর্ণ নতুন ও অনন্য। আমরা জানি, নুসরাত ইমরোজ তিশা দেশের একজন গুণী শিল্পী। আমরা আশা করছি, তাঁর উপস্থিতিতে কলোম্বোর গুণগত মানের বার্তা নিয়ে আমরা ভোক্তাদের কাছে নিশ্চিতভাবে পৌঁছতে পারব।’

আইডিএলসির ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

জাইকা সিবিএনএস-২ প্রকল্পে প্রশিক্ষণ পেয়েছেন ৫৫০ জন

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

হেলথ মার্কেটিংয়ের ভবিষ্যৎ ও এআইয়ের প্রভাব নিয়ে রাজধানীতে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট

ডাক জীবনবিমার কিস্তি দেওয়া যাবে ‘নগদ’–এ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা