হোম > অর্থনীতি > করপোরেট

এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক­

গত ১৭ মে প্রধান কার্যালয়ে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে এনসিসি ব্যাংক। ছবি: বিজ্ঞপ্তি

টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকের আস্থা, উদ্ভাবন ও শরিয়াভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরের অঙ্গীকারকে সামনে রেখে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে এনসিসি ব্যাংক। গত ১৭ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা করেন চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় ব্যাংকের অগ্রগতি, রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, সাবেক ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন ও মোরশেদুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলামসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. হাবিবুর রহমান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা ছিলেন।

এ ছাড়া বিভিন্ন শাখার ব্যবস্থাপকেরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হন।

চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ১৯৯৩ সালের ১৭ মে প্রতিষ্ঠার পর থেকেই এনসিসি ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত ৩৩ বছরে সুশাসন, গ্রাহকের আস্থা ও দূরদর্শী নেতৃত্বের গুণে ব্যাংকটি নানামুখী অর্থনৈতিক প্রতিকূলতা সফলভাবে মোকাবিলা করেছে। বর্তমানে এটি দেশের অন্যতম নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি জানান, অন্তর্ভুক্তিমূলক ও শরিয়াভিত্তিক সেবার ওপর জোর দিয়ে এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান তারা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ৪টি পূর্ণাঙ্গ ইসলামি শাখা ও ৩২টি ইসলামি উইন্ডো চালু করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন জানান, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে এনসিসি ব্যাংক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কাঠামোয় রূপ নিয়েছে। আমানত ও ঋণ প্রবৃদ্ধির পাশাপাশি ডিজিটাল রূপান্তর, গ্রাহককেন্দ্রিক সেবা ও টেকসই ব্যাংকিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আগামী চার বছরে ব্যাংকটি ধীরে ধীরে সম্পূর্ণ শরিয়াভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরিত হবে। গ্রাহকদের যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে নির্বিঘ্নে সেবা দিতে এআই ভিত্তিক ব্যক্তিগতকৃত ব্যাংকিং, বাংলা কিউআর পেমেন্ট, ভার্চুয়াল কার্ড ও অনলাইন পেমেন্ট গেটওয়ের পরিধি বাড়ানোর কাজ চলছে।

অনুষ্ঠানের শেষভাগে ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল ইসলাম বারাকাতী এনসিসি ব্যাংকের অব্যাহত সমৃদ্ধি, স্থিতিশীলতা ও সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিসি ব্যাংক বেশ কয়েকটি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি হাতে নিয়েছে, যেখানে পরিবেশের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য আয়বর্ধক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সিটিজেনস ব্যাংকের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং অপারেশনস’ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত

ঈদে ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক

ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ‘ওয়ান শো’ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’

আইএফআইসি ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে চুক্তি

বেস্ট ডোমেস্টিক এয়ারলাইনস পুরস্কারে ভূষিত হলো ইউএস-বাংলা

বিনা খরচে কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইনস

আইডিএলসির ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

জাইকা সিবিএনএস-২ প্রকল্পে প্রশিক্ষণ পেয়েছেন ৫৫০ জন

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি