হোম > অর্থনীতি > করপোরেট

পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখায় চালু হলো ইসলামী ব্যাংকিং সেবা

বিজ্ঞপ্তি

ছবি: পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে

ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির গুলশান সার্কেল-১ শাখাকে ইসলামী ব্যাংকিং শাখা হিসেবে নতুনভাবে চালু করা হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘গুলশান সার্কেল-১ ইসলামী ব্যাংকিং শাখা’ নামে শাখাটির উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমদ এনায়েত মনজুর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখাপ্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক এ. কে. এম. আবদুর রকীব, ইসলামী ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক ও শরিয়াহ প্রধান মো. কামারুজ্জামান এবং মহাখালী করপোরেট শাখার মহাব্যবস্থাপক কাজী শাশ্বতী ইসলাম। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম খান চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক সেবা নয়; এটি নৈতিকতা, স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত একটি ব্যাংকিং ব্যবস্থা। গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করছে।

শফিউল আলম খান চৌধুরী আরও বলেন, গুলশান সার্কেল-১ ইসলামী ব্যাংকিং শাখার যাত্রা শুরুর ফলে এ অঞ্চলের গ্রাহকেরা শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের আরও সুযোগ পাবেন। গ্রাহকদের আস্থা অর্জন, উন্নত সেবা নিশ্চিত করা এবং ইসলামী ব্যাংকিংয়ের নীতিমালা যথাযথভাবে অনুসরণের মাধ্যমে শাখাটি একটি নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা কেন্দ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাজারে এল রয়্যাল এনফিল্ডের হান্টার ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন সংস্করণ

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ

ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ

মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইউআইইউতে নবনিযুক্ত শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

হাল ফ্যাশন ও এনেক্সের অংশীদারত্বে ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন সম্ভাবনা

সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বিকাশে ইউটিলিটি বিল পরিশোধ করে স্মার্ট টিভি জিতলেন ১৫ গ্রাহক