হোম > অর্থনীতি > করপোরেট

শ্রীলঙ্কায় সেরা সাটা অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের হোটেল বে ওয়াচ

আজকের পত্রিকা ডেস্ক­

২০ সেপ্টেম্বর কলম্বোয় সিনামন গ্র্যান্ড-হোটেলে অ্যাওয়ার্ড দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড (সাটা)-২০২৫ এ সেরা হিসেবে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত হোটেল বে ওয়াচ। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বে ওয়াচ ‘সাউথ এশিয়ান লিডিং বিচ হোটেল’ এবং ‘সাউথ এশিয়ান বেস্ট নিউ বিচ হোটেল’ ক্যাটাগরিতে এই সম্মান লাভ করে।

সাটা অ্যাওয়ার্ডস দক্ষিণ এশিয়ার পর্যটন ও হসপিটালিটি খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে একত্রিত করে থাকে।

গত ২০ সেপ্টেম্বর কলম্বোয় সিনামন গ্র্যান্ড-হোটেলে অ্যাওয়ার্ড দেওয়া হয়। সাটার প্রেসিডেন্ট ইসমাইল হামিদ বলেন, প্রতিষ্ঠার প্রথম বছরেই অতিথিসেবায় বে ওয়াচ যে আন্তর্জাতিক মান অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয়। এ অর্জন শুধু বে ওয়াচ এর নয়, এটি পুরো বাংলাদেশের পর্যটনশিল্পের জন্য একটি নতুন মানদণ্ড হিসেবে বিবেচিত হবে বলে আমরা মনে করি।

উল্লেখ্য, কক্সবাজারের ইনানিতে অবস্থিত বিলাসবহুল বে ওয়াচ হোটেলটি ২০২৪ সালে যাত্রা শুরু করে। বিশ্বমানের আবাসন, ফাইন ডাইনিং, ব্যাংকুয়েট, ওয়েলনেস অভিজ্ঞতা এবং অসাধারণ অতিথি সেবার গুণে প্রতিষ্ঠানটি মাত্র এক বছরেই দেশে ও আন্তর্জাতিক পরিসরে অনন্য স্থান অর্জন করেছে।

দেশের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেনের সূচনা করল প্রাইম ব্যাংক

দেশে পেপল-পেওনিয়ারে লেনদেনের পথ খুলল

এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কিমিয়া সাদাত

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ভিসার নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই কৃষিক্ষেত্রে ঐতিহ্য সমুন্নত রাখতে হবে: বিএডিসি চেয়ারম্যান

পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য ইউএস-বাংলা গ্রুপের

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে দুই সম্মাননা পেল শেলটেক সিরামিকস

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত

বান্দরবানে বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স অনুষ্ঠিত