হোম > অর্থনীতি > করপোরেট

ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

বিজ্ঞপ্তি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সৌজন্য

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘একবিংশ শতাব্দীর তরুণদের জন্য মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি স্কিলস’ শীর্ষক এক সেমিনার ও বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউনেসকো ঢাকা অফিস ও মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’-এর যৌথ সহযোগিতায় বিশ্ব মিডিয়া ও তথ্য সচেতনতা (এমআইএল) সপ্তাহ ২০২৬-এর দেশব্যাপী উদ্‌যাপনের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে বর্তমান সরকার কঠোর নিয়ন্ত্রণের চেয়ে জনগণকে শিক্ষিত এবং সচেতন করার দিকে অগ্রাধিকার দিচ্ছে। তরুণদের চেয়ে বয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল তথ্য বেশি প্রভাবিত করে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, বয়স্কদের সঠিক তথ্য নির্বাচনে সহায়তা করতে তরুণদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’ বাংলাদেশের প্রতিনিধি আন্দ্রেস দেল কাস্তিলো সানচেজ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. দিলারা বেগম। প্রবন্ধ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক। সেমিনার শেষে সপ্তাহব্যাপী মিডিয়া লিটারেসি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ

মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইউআইইউতে নবনিযুক্ত শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

হাল ফ্যাশন ও এনেক্সের অংশীদারত্বে ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন সম্ভাবনা

সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বিকাশে ইউটিলিটি বিল পরিশোধ করে স্মার্ট টিভি জিতলেন ১৫ গ্রাহক

এলপিজি বাজারে অস্থিরতা: পরিচালন ব্যয় বৃদ্ধির প্রস্তাব বেসরকারি কোম্পানিগুলোর

ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি

আন্তর্জাতিক ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ, দুই ক্যাটাগরিতে স্বীকৃতি

ফ্রেশ মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শেফস ডে ২০২৬ উদ্‌যাপিত