হোম > অর্থনীতি > করপোরেট

বিটিএমএ সভাপতি হলেন শওকত আজিজ রাসেল

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হয়েছেন শওকত আজিজ রাসেল। গত ১১ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাঁকে সভাপতি হিসেবে সব সম্মতিতে নির্বাচিত করা হয়েছে। 

শওকত আজিজ রাসেল ইতিপূর্বে তিন মেয়াদে ছয় বছর বিটিএমএয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এ ছাড়া একাধিক মেয়াদে এক দশকেরও বেশি সময় বিটিএমএয়ের পরিচালক হিসেবে দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। 

আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি একজন ক্রীড়া অনুরাগী হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।